1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

তাড়াশে ভূমিহীন বংশীবাদকের বাড়ি জবরদখলের চেষ্টা : অভিযোগ দায়ের

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩০০ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে মো: আবু সাইম জেলা ব্যাপী সুপরিচিত  একজন বংশীবাদক হিসেবে। জেলা প্রশাসনের  অনুষ্ঠান সহ বিভিন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে সুনাম অর্জন করেছেন।

মো: আবু সাইমের বাড়ি উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিণা গ্রামে। ভূমিহীন এই বংশীবাদকের দুর্দশার কথা শুনে প্রায় ১৯৯৬ সালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে,  তাকে ৬৬ শতক ভূমি স্থায়ী বন্দোবস্ত দেয়া হয়।
সেখানে সে পরিবার সহ স্থায়ীভাবে বসবাস করে আসছেন।
কিন্তু দীর্ঘদিন ধরে প্রতিবেশী চিহ্ণিত ভূমিদস্যূ  মো: দেলবর হোসেন ও তার ছেলে মো: রাবিক বংশীবাদক মো: আবু সাইম কে ওই ভূমি থেকে উচ্ছেদের চেষ্টা করছেন।
এ কারণে তার বিরুদ্ধে বিভিন্ন ধরণের হয়রানী মূলক মামলা ও হামলা অব্যাহত রেখেছেন। এতে করে তিনি নিরাপত্তাহীনতায় ভূগছেন। সম্প্রতি নিরাপত্তা চেয়ে তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এবং  প্রতিকার চেয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারের  (ইউএনও) কাছে একটি আবেদন করেছেন।
এ প্রসঙ্গে বংশীবাদক আবু সাইম বলেন, আমি পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। তারা বিভিন্ন সময় আমাকে নানাভাবে হয়রানী করছে।
দেলবর হোসেন বলেন, মূলত: চলাচলের রাস্তা নিয়ে বিরোধ। সে এ নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছেন ।
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park