1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

চৌহালীতে নৌযান থামিয়ে চাঁদাবাজি, ইউপি সদস্য ও ছাত্র সমন্বয়ক সহ চক্রের ১০ সদস্য আটক

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩৩৯ বার পঠিত


বেলকুচি-চৌহালী প্রতিনিধি :

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে বালুবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে এক ইউপি সদস্য সহ দশজনকে আটক করেছে নৌ-পুলিশ। শনিবার দুপুরের দিকে ঘোড়জান এলাকার যমুনা নদী থেকে তাদের আটক করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত) চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির একটি সূত্র জানায়, চাঁদবাজদের বিরুদ্ধে মামলা পক্রিয়াধীন আছে। তাদের কোর্টে প্রেরণ করা হবে।

গ্রেফতারকৃতরা হলেন- ঘোড়জান ইউনিয়ন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মানিক সিকদার (৫৫), চৌহালীতে ছাত্র সমন্বয়ক পরিচয়ধারী স্বল্পমুল্যের চালের ডিলার আল আমিন (২৪), নজরুল ইসলাম (৪৫), শহীদুল ইসলাম (৩৫), আবদুল আলীম (৪০) শরীফুল ইসলাম (৩৫), জাহাঙ্গীর হোসেন (৩৫), ইউনুস আলী( ২৬), শহীদুল ইসলাম (৪৫) ফরিদ হোসেন (২৬) তাঁদের সবার বাড়ি উপজেলার ঘোড়জান ইউনিয়নের রেহাই কাউলিয়া গ্রামে।

জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর ইজারা করা বালুমহাল থেকে দেশের বিভিন্ন স্থানে নৌপথে প্রতিদিন শত শত বাল্কহেড নিয়ে যান ব্যবসায়ীরা। এসব বালু বহনকারী বাল্কহেড থেকে একটি চক্র প্রতিনিয়তই চাঁদা আদায় করে। চাঁদা না দিলে ভয়ভীতি প্রদর্শন সহ হুমকি ও বাল্কহেড বন্ধ করে দেয়ার আল্টিমেটাম দিয়ে আসছে। বিশেষ করে, চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়নের মুরাদপুর, রেহাই কাউলিয়া স্পটগুলোতে যমুনায় নৌকা নিয়ে চক্রটি প্রতিদিন চাঁদা তোলে। এসব চাঁদা না দিলে তাঁদের মারধর করা হয়।

চৌহালী নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ জানান, চাঁদাবাজি করার সময় ৪ জন এছাড়া ওই চক্রের সদস্য আরও ৬ জনকে ধাওয়া করে আটক করা হয়েছে। এসময় একটি ইঞ্জিনচালিত নৌকা, নগদ দুই হাজার টাকা ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। নৌ পথকে নিরাপদ করতে এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park