1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

গাজা থেকে হাজার হাজার সেনা সরিয়ে নিচ্ছে ইসরায়েল

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ২০৪ বার পঠিত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে পাঁচ ব্রিগেড সেনা সরিয়ে নিতে শুরু করেছে ইসরায়েল। এই পাঁচ ব্রিগেডে হাজার হাজার সেনা রয়েছে। তবে এত সেনা সরিয়ে নিলেও ২০২৪ সালজুড়ে গাজায় যুদ্ধ চলবে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রোববার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

রোববার সন্ধ্যায় আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাড. ড্যানিয়েল হাগারি বলেছেন, আমরা গাজার প্রতিটি এলাকায় যুদ্ধের পদ্ধতি এবং প্রয়োজনীয় বাহিনীর মধ্যে সমন্বয় করছি। গাজার প্রতিটি এলাকার বৈশিষ্ট্য ভিন্ন। প্রতিটি এলাকায় ভিন্ন ভিন্নভাবে অভিযান পরিচালনা করতে হয়। আজ (গতকাল) রাতে ২০২৪ সাল শুরু হবে। যুদ্ধের লক্ষ্য অর্জনে দীর্ঘদিন লড়াইয়ের প্রয়োজন হবে। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি।

আইডিএফের মুখপাত্র আরও বলেন, গাজায় যুদ্ধরত ইসরায়েলি বাহিনীকে স্মার্ট উপায়ে পরিচালনা করা হবে। দেশের অর্থনীতির চাকা সচলে রিজার্ভ সেনাদের প্রত্যাহার করা হবে। তাদের মধ্যে কেউ কেউ পরিবারের কাছে ফিরে যাবেন এবং এই সপ্তাহে কাজে যোগ দেবেন।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে প্রায় ১১৪০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দি আছেন।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এরই মধ্যে ২১ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৬ হাজার ১৬৫ জন ফিলিস্তিনি। এ ছাড়া নিখোঁজ হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park