1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ইসরায়েলি হামলায় ধ্বংস গাজার ৭০ শতাংশ বাড়িঘর

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৩ বার পঠিত

গাজায় অব্যাহত বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে একের পর এক ধসে পড়ছে ফিলিস্তিনিদের বসতবাড়ি। বাড়ছে মানবিক সংকট। প্রায় তিন মাস ধরে গাজায় এ হামলা চলমান রয়েছে।

গাজার মিডিয়া অফিস জানিয়েছে, প্রায় তিন মাস ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের হামলার ফলে সেখানকার ৭০ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়েছে। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি অফিস। রোববার (৩১ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, চলমান এ হামলায় গাজার ২০০-এর বেশি ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা ধ্বংস হয়েছে। ইসরায়েলে এ হামলাকে গাজার আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ হিসেবে উল্লেখ করেছে মিডিয়া অফিস।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজার তিন লাখ ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এ উপত্যাকায় মোট চার লাখ ৩৯ হাজার বাড়িঘর রয়েছে।

স্যাটেলাইট তথ্য পর্যালোচনা করে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনী ২৯ হাজার বোমা ফেলেছে। এসব বোমা হামলায় আবাসিক এলাকা, বাইজেন্টাইন চার্চ, হাসপাতাল, শপিংমলসহ বিভিন্ন বেসামরিক স্থাপনা লক্ষ্য করা হয়েছে। হামলার কারণে এসব বাড়িঘর এমনভাবে ধ্বংস হয়েছে যে এগুলো আর মেরামতের উপযোগী নেই।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট পাপ ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, গাজা শব্দটিকে ইতিহাস থেকে মুছে ফেলার এ বোমা হামলা চালানো হয়েছে। জার্মানির ড্রিশদেনসহ অন্যান্য বিখ্যাত শহরেও এভাবে বোমা হামলা করা হয়েছিল।

হামাসের হামলার জবাবে ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এরই মধ্যে ২১ হাজার ৬৭২ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৬ হাজার ১৬৫ জন ফিলিস্তিনি। এ ছাড়া ইসরায়েলি হামলায় নিখোঁজ হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।

হামাসের বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিকে ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় হামলা চালায়। ফলে ইসরায়েলি হামলা থেকে বাঁচতে অধিকাংশ ফিলিস্তিনি দক্ষিণ গাজায় এসে আশ্রয় গ্রহণ করেন। তবে দক্ষিণ গাজাও নিরাপদ নয় বলেই জানিয়েছেন তারা।

সম্প্রতি দক্ষিণ গাজার খান ইউনিস শহরে হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, শহরটিতে শক্ত ঘাঁটি গেড়ে বসেছে হামাস।

রাফাহ শহর থেকে ইউএনআরডব্লিউএর গাজা শাখার পরিচালক টম হোয়াইট বিবিসিকে বলেছেন, ১০ লাখের বেশি মানুষ রাফাহ শহরে নিরাপত্তার প্রার্থনা করেছেন। এখানে কোনো জায়গা ফাঁকা নেই। সব জায়গায় মানুষ আশ্রয় নিয়েছেন।

ইউএনআরডব্লিউএ-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজাজুড়ে ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। খান ইউনিস ও অন্যান্য এলাকায় ইসরায়েলি হামলা জোরদার হওয়ায় লাখ লাখ ফিলিস্তিনি রাফাহ শহরে প্রবেশ করছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park