1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে সিরাজগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৩৮১ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যর ক্রমাগত উর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা।

শনিবার দুপুরে শহরের ইবি রোডস্থ দলীয় কার্যালয় থেকে ইবি রোডের বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপির নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ ও গণসংযোগকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, এই ফ্যাসিষ্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কথা না ভেবে দফায় দফায় বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে দ্রব্যমূল্যর দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে গেছে। সামনে দুদিন পর রমজান মাস অথচ সকল জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। অনতিবিলম্বে জিনিসপত্রের দাম কমাতে হবে।

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল হাসান রতন, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সহ- দফতর সম্পাদক শেখ মোঃ এনামুল হক, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খান, সদর উপজেলা বিএনপির সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবীব উজ্জ্বল, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমনসহ জেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park