1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ফের বাড়ছে বিদ্যুতের দাম

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

আগামী ১ মার্চ থেকে গড়ে ৭ শতাংশ হারে বিদ্যুতের দাম বাড়বে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) এক বেসরকারি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে বলে জানান তিনি।

নসরুল হামিদ বলেন, ডলারের সঙ্গে টাকার যে ডিফারেন্স হয়ে গেছে, এতে আমাদের প্রাইসিংয়ের ক্ষেত্রে একটা বড় পরিমাণ ডিফারেন্স হয়ে গেছে। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানির দামে।

তিনি বলেন, আমি কিন্তু বারবার একটা কথা বলে আসছি, আমরা দাম বাড়াচ্ছি না। আমরা সমন্বয় করছি। পাইকারি পর্যায়েও বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। তবে ভোক্তাদের ওপর যাতে খুব বেশি প্রভাব না পড়ে, সেভাবেই বাড়ানো হবে দাম। ৩টি স্তরে বিদ্যুতের দাম নির্ধারণ হবে। যেখানে মাসে ২০০ ইউনিটের কম ব্যবহার করলে ইউনিট প্রতি ৩০ পয়সা, ৬০০ ইউনিটের বেশি ব্যবহারকারীদের ইউনিট প্রতি ৭০ থেকে ৮০ পয়সা বাড়বে।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ২০২৩ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রতি মাসে ভোক্তাপর্যায়ে বিদ্যুতের দাম ৫ শতাংশ করে বাড়ানো হয়। আগামী ৩ বছর ভর্তুকির চাপ সামলাতে বিদ্যুতের দাম এভাবে সমন্বয় করা হবে।

প্রসঙ্গত, ২০১০ সালের মার্চ থেকে এ পর্যন্ত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৩ বার বেড়েছে। এ ছাড়া পাইকারি পর্যায়ে বাড়ানো হয়েছে ১২ বার। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম পাঁচ শতাংশ হারে বাড়ানো হয়, যা ওই বছরের মার্চ থেকে কার্যকর হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park