1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বিএনপির ৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭২ বার পঠিত

ছয় দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের মামলা প্রত্যাহার করে মুক্তি, নির্বাচন বাতিল এবং একদফার আন্দোলন বেগবান করার লক্ষ্যে এ কর্মসূচি ঘোষণা দিয়েছে দলটি।

রোববার বিকালে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের শীর্ষ নেতাদের মামলা প্রত্যাহার করে মুক্তি, ডামি নির্বাচন বাতিল এবং একদফার আন্দোলন বেগবান করার লক্ষ্যে আগামী মঙ্গলবার ও বুধবার ঢাকাসহ দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আগামী শুক্রবার সারা দেশে বাংলাদেশ এবং ভারত ও মিয়ানমার সীমান্তসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে শহিদ বাংলাদেশিদের স্মরণে বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া ও মাগফিরাত পালন করা হবে। এছাড়া আগামী শনিবার সব জেলা শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ, রবি ও সোমবার দেশের সব উপজেলা, থানা, পৌরসভায় এবং ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, কাজী সাইয়েদুল আলম বাবুল, নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তেনজিং প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park