1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ফেসবুকে বাংলাদেশি নারী বাড়ছে, কমছে পুরুষ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১০ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশি নারী ব্যবহারকারীদের উপস্থিতি বেড়েছে। তবে পুরুষ ব্যবহারকারীদের উপস্থিতি কমেছে।

সম্প্রতি পোল্যান্ডভিত্তিক প্ল্যাটফর্ম নেপোলিয়নক্যাটের পরিসংখ্যান বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি প্রতি মাসে বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের তথ্য-উপাত্ত প্রকাশ করে।

জানা গেছে, গত এক বছরে নারী ফেসবুক ব্যবহারকারী ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। আর গত এক মাসে বেড়েছে দশমিক ৫ শতাংশ। আর গত এক বছরে পুরুষ ফেসবুক ব্যবহারকারী ২ দশমিক ৭ শতাংশ কমেছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার ১০০ জন। এরমধ্যে পুরুষ ৬৫ দশমিক ২ শতাংশ। আর নারী ৩৪ দশমিক ৮ শতাংশ। ২০২৩ সালের জানুয়ারিতে নারী ব্যবহারকারী ৩২ দশমিক ১ শতাংশ এবং পুরুষ ৬৭ দশমিক ৯ শতাংশ ছিলেন।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে দেশে ফেসবুকের ম্যাসেঞ্জার ব্যবহারকারী ৫ কোটি ৭২ লাখ ৬৫ হাজার ৮০০ জন। যার ৬৬ শতাংশ পুরুষ এবং ৩৪ শতাংশ নারী। ২০২৩ সালের জানুয়ারিতে ম্যাসেঞ্জার ব্যবহারকারীদের মধ্যে ৩১ দশমিক ৪ শতাংশ ছিলেন নারী। আর পুরুষ ছিলেন ৬৮ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ ২ দশমিক ৬ শতাংশ নারী ব্যবহারকারী বেড়েছে এবং একই হারে পুরুষ ব্যবহারকারী কমে গেছে।

তবে নেপোলিয়নক্যাটের তথ্যানুযায়ী ভিন্ন চিত্র দেখা গেছে ইনস্টাগ্রামে। এতে গত এক বছরে দেশের নারী ব্যবহারকারী কিছুটা কমেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দেশে প্রতি ১০০ জন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর মধ্যে ৬৬ জনই পুরুষ। শতাংশের হিসাবে নারী ৩০ দশমিক ৮ এবং পুরুষ ৬৯ দশমিক ২ শতাংশ। ২০২৩ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রামে বাংলাদেশের ব্যবহারকারীদের মধ্যে নারী ছিল ৩১ দশমিক ৯ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, গত দুই-তিন বছর ধরে অনেক নারী ই-কমার্সে ঝুঁকছেন। ফলে এসব নারী উদ্যোক্তারা তাদের পণ্যের প্রচার-প্রসারে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন। সে জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের উপস্থিতি বাড়ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park