1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সরকার আমাদের সংসদে নিয়ে গেছে এটা আংশিক সত্য: জিএম কাদের

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭১ বার পঠিত

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, আমরা পরের দ্বারা নিয়ন্ত্রিত, ফলে এরকম দল থাকার কী দরকার! আরেক দল যদি তাকে নিয়ন্ত্রণই করে, তাহলে সে দলের অর্থ কী? এটা আংশিক সঠিক। আমরা নিয়ন্ত্রিত হয়েছি, এটা পার্শিয়ালি কারেক্ট; আমরা চেষ্টা করছি বেরিয়ে আসার জন্য।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি সম্পর্কে অনেকে অনেক কথা বলেন, কথাগুলো আংশিক সত্য। সব সঠিক না হলেও অনেক কথার মধ্যে অনেক সঠিক ব্যাপার থাকে।

শনিবার দুপুরে বনানী কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জিএম কাদের এসব কথা বলেন। জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরসহ দলের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

নেতাকর্মীদের উদ্দেশে জিএম কাদের বলেন, একটা কথা আমি বলতে চাই, আমাদের সবার স্মরণ রাখা উচিত, আমাদের দলের ব্যাপার মানুষের পারসেপশনটা খুব একটা ভালো নয়। এ সময় তিনি দুটি উদাহরণ তুলে ধরে বলেন, এটা আমাদের সবার চিন্তা করতে হবে, এটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। একটা আর্টিকেলে বলা হয়েছে, বিরোধী দল হিসাবে আমাদের মানছেন না, যেহেতু আমরা সরকারি বদান্যতায়; মানে সরকারের ওপর নির্ভর করে সংসদে গেছি। সরকার আমাদের সংসদে নিয়ে গেছে। এটা আংশিক সত্য, সার্বিকভাবে এটা সত্য নয়।

জিএম কাদের বলেন, আমরা ফাইট করে গেছি, সব ঠিক আছে। উনারা শুধু নৌকাটা তুলে নিয়েছিলেন। কেননা উনারা বলেছিলেন, দলীয়করণের মাধ্যমে যেন নির্বাচন কলুষিত হয় বা দলীয়করণের কারণে বিভিন্নভাবে যে নিয়ম-কানুনগুলোকে ভঙ্গ করা হয়, সেটার জন্য উনাদের প্রতীক বা প্রার্থী না থাকলে সহজ হবে। কিন্তু উনারা প্রার্থী দিয়েছিলেন, বেশিরভাগ জায়গায় এবং প্রার্থীর সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে সমানভাবে।

তিনি বলেন, আরেকজন তার একটি লেখায় বলেছেন যে, আমরা পরের দ্বারা নিয়ন্ত্রিত, ফলে এ রকম দল থাকার কী দরকার! আরেক দল যদি তাকে নিয়ন্ত্রণই করে, তাহলে সে দলের অর্থ কী? এটা আংশিক সঠিক। আমরা নিয়ন্ত্রিত হয়েছি, এটা পার্শিয়ালি কারেক্ট; আমরা চেষ্টা করছি বেরিয়ে আসার জন্য।

জিএম কাদের বলেন, বাস্তবতা হলো আমাদের এই নির্বাচন নিয়ে যখন আওয়ামী লীগ একটা বিভ্রান্তিকর বিবৃতি দিয়েছে যে, আমরা আওয়ামী লীগের ২৬টি সিট ছেড়ে দিলাম জাতীয় পার্টির ফেভারে। তারা একটা সিটও জাতীয় পার্টির ফেভারে ছাড়েনি। সব জায়গায় তাদের লোক দিয়ে রেখেছে, ফাইট করেছে এবং আমাদের লোক অনেক জায়গায় সেখানে যে কোনোভাবেই হোক পরাজিত করা হয়েছে বা করেছে। কিন্তু বিভ্রান্ত করা হয়েছে, আমাদের প্রার্থীও বিভ্রান্ত হয়ে গেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park