1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, দুজন গ্রেপ্তার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩০৫ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ই-মেইলের মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ই-মেইলের মাধ্যমে যারা হত্যার হুমকি দিয়েছিল তাদের সৌদি আরব থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিস্তারিত জানাতে রোববার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সিটিটিসি। সেখানে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এর আগে গত ২৯ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের রাস্তা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে সিটিটিসি। আসামিরা হলো— দীন ইসলাম ওরফে বাদল ও কবির হোসেন দেওয়ান।

জানা যায়, ২০২৩ সালের ১৭ এপ্রিল বিকাল ৫টার দিকে ডিএমপি মিডিয়া পাবলিক রিলেশন সেন্টারের নিউজ রুমের ইমেইলে ইংরেজিতে একটি মেইল আসে। সেখানে লেখা, ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোর ৪টায় গুলি করা হবে। পুলিশের ক্ষমতা নেই সেই হামলা ঠেকানোর। পরে কাজ শুরু করে সিটিটিসি। মেইল পর্যালোচনা করে সিটিটিসি জানতে পারে, হুমকি বার্তা প্রদানকারীর তখনকার অবস্থান সৌদি আরব।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park