1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বঙ্গবন্ধু সেজে তাক লাগিয়েছে পাপিয়া পত্রিকা সম্পাদকের ছেলে পিয়াল

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল থেকে নিয়মিত প্রকাশিত সরকারি মিডিয়াভুক্ত সাপ্তাহিক পাপিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোয়াজ্জেম হোসেন পিয়াসের ছেলে মুইত হাসান পিয়াল অনন্য কৃতিত্ব অর্জন করেছে। মানিকগঞ্জের মুন্নু স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ‘যেমন খুশি তেমন সাজ’ ইভেন্টে অংশ নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু সেজে ওই কৃতিত্ব অর্জন করে। পিয়াল ওই প্রতিষ্ঠানের কেজি শ্রেণির ছাত্র ও মানিকগঞ্জ শহরের অ্যাডভোকেট আতিয়া মাসুদা মিলির ছেলে।

জানা যায়, মানিকগঞ্জের মুন্নু স্কুল অ্যান্ড কলেজে ১ জানুয়ারি অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মুইত হাসান পিয়াল ‘যেমন খুশি তেমন সাজ’ ইভেন্টে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেজে বিচারকদের নির্ণয়ে ওই ইভেন্টে চৌকষতার পরিচয় দেয়। তার দাদা সেলিম তরফদার ও বাবা-মা মুইত হাসান পিয়ালের উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, টাঙ্গাইলের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনীতিক প্রয়াত পাপিয়া সেলিমের নাতি মুইত হাসান পিয়াল ২০১৭ সালের ২৪ জুলাই টাঙ্গাইল শহরের পিএস হাউজে জন্মগ্রহণ করে। প্রখ্যাত চলচ্চিত্র ও নাট্য শিল্পী পাপিয়া সেলিম বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাচিত প্রেসিডিয়াম মেম্বার ও টাঙ্গাইল থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাপ্তাহিক পাপিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park