1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ভূঞাপুরে ভারই গ্রামের ব্রিজটি যেন মরণ ফাঁদ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ২০২ বার পঠিত

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে অলোয়া ইউনিয়নের ভারই মধ্যপাড়া তিন রাস্তার মোড়ে একটি ব্রিজ মরণ ফাঁদে পরিণত হয়েছে। দুই যুগের বেশি সময় আগে ব্রিজটি নির্মাণ করা হয়েছিলো।

দীর্ঘদিন ধরে ব্রিজটি সংস্কারের অভাবে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ। ফলে ব্রিজটির কয়েকটি অংশে ধ্বসে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ ব্রিজটি দ্রুত সময়ের সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, অলোয়া ইউনিয়নের ভারই মধ্যপাড়া তিন রাস্তার মোড়ে ব্রিজটির দুইপাশে রেলিং বহু আগে ভেঙে যায়। সম্প্রতি ব্রিজের মাঝখানে ধ্বসে গেলে স্থানীয় সংবাদকর্মীদের হস্তক্ষেপে কোনো রকম মেরামত করা হয়। নতুন করে ব্রিজটি ফের ধ্বসে যাচ্ছে। এতে মোটরসাইকেল, ভ্যান-রিকশার চালক ও যাত্রীরা ব্রিজের ধ্বসে পড়া গর্তে পড়ে আহত হচ্ছে।

স্থানীয়রা বাসিন্দারা জানান, ব্রিজটি দুইযুগেরও বেশি সময় আগে নির্মাণ করা হয়। এ ব্রিজটি অলোয়া ইউনিয়ন পরিষদের চারজন সাবেক চেয়ারম্যানের বাড়ির যাতায়াতের রাস্তায় । কিন্তু এমন মরণ ফাঁদের সৃষ্টি হলেও কেউ ব্রিজটি মেরামতের উদ্যোগ নেয়নি।
ভুক্তভোগিরা জানান, ব্রিজটি প্রায় দুই বছর আগে ফাটল দেখা দিলেও কার্যকর কোনো সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি। ফলে ছোট-বড় ভারি যানবাহন চলাচলে চাপে ব্রিজটি এখন ধ্বসে যাচ্ছে। ফলে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

ভারই দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের হাসান, হৃদয় ও নাজমা খাতুনসহ একাধিক শিক্ষার্থীরা বলেন, ‘ব্রিজটির বিভিন্ন অংশ ধ্বসে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছি। আমাদের অনেক সহপাঠিরা দুর্ঘটনার শিকার হয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি সংস্কারের দাবি জানাচ্ছি।’

ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম তালুকদার সেলিম বলেন, এই ব্রিজ দিয়ে এলাকার চারজন সাবেক চেয়ারম্যানসহ কয়েক গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করে। বর্তমানে ব্রিজটির বেহাল দশা ও মরণ ফাঁদে পরিণত হয়েছে। দ্রুত সংস্কার না করা হলে প্রাণহানির আশঙ্কা রয়েছে।’

অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বলেন, সম্প্রতি ব্রিজটি ধ্বসে যাওয়ায় মেরামত করেছিলাম। ফের ধ্বসে যাচ্ছে। নতুন ব্রিজ নির্মাণে আবেদন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুর রহমান বলেন, বিষয়টি জানতে পারলাম, সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাপশন: টাঙ্গাইলের ভূঞাপুরে অলোয়া ইউনিয়নের ভারই মধ্যপাড়া তিন রাস্তার মোড়ে ব্রিজটি মরণ ফাঁদ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park