1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কালিহাতীতে রেলক্রসিংয়ের দাবিতে ২০ গ্রামের মানুষের মানববন্ধন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
বঙ্গবন্ধু সেতু পূর্ব-ঢাকা রেল লাইনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লভবাড়ী গ্রামে রেলক্রসিংয়ের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার বল্লভবাড়ী রেল লাইনের দুইপাশে দাঁড়িয়ে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে স্থানীয় আলীপুর, বেলটিয়া, শ্যামশৈল, গড়িলাবাড়ী, পাথাইলকান্দি, বল্লভবাড়ি, বিনোদ লুহরিয়া, কুর্শাবেনু, বেনুকুর্শা, সরাতৈল, বিয়ারামারুয়াসহ আশেপাশের ২০ গ্রামের সহস্রাধিক মানুষ অংশ নেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে রেলক্রসিংয়ের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, স্থানীয় বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, ইউপি সদস্য বাবুল তালুকদার, হাজী আব্দুল বাছেদ আকন্দ, বাছেদ মাস্টার, রুবেল প্রামাণিক প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে সীমানা প্রাচীর নির্মাণ করার উদ্যোগ নিয়েছে রেলওয়ে কৃর্তপক্ষ। সীমানা প্রাচীর নির্মাণ সম্পন্ন হলে আশপাশের ২০ গ্রামের ঐতিহ্যবাহী বল্লভবাড়ী কেন্দ্রীয় গোরস্থান, হাফিজিয়া মাদ্রাসা, লিল্লাহ বোডিং ও কেন্দ্রীয় জামে মসজিদে যাওয়া-আসার একমাত্র রাস্তা বন্ধ হয়ে যাবে। এই রাস্তা দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, মুসল্লিসহ শ্ব শ্ব মানুষ যাতায়াত করে থাকেন।

তারা সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে চলাচলের রাস্তাটি বন্ধ না করে রেলক্রসিং নির্মাণ করে যাতায়াতের ব্যবস্থা রাখার দাবি জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park