1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গভীর রাতে বালিকা বিদ্যালয়ে তাণ্ডব! কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী ভাঙচুর, তদন্তে পুলিশ তাড়াশ উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দুলাভাই পলাতক উল্লাপাড়ায় সরকারি জায়গা দখল করে বিএনপি নেতার মার্কেট নির্মাণ তাড়াশে মাদক সেবনের দায়ে এক মাসের কারাদণ্ড তাড়াশে বাসার গ্রিল কেটে ২৯ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা চুরির অভিযোগ তাড়াশে জমে উঠেছে ঈদের কেনাকাটা তাড়াশে মৎস্যজীবী দলের দোয়া ও ইফতার মাহফিল হঠাৎ অসুস্থ জামায়াত আমির ২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকার সেক্রেটারি নাজমুল হাসান

মির্জাপুরের আজগানা ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ১৯৫ বার পঠিত


টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কাদের সিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বুধবার (২৪ জানুয়ারি) মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলার আজগানা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের সিকদারের বিরুদ্ধে গত বছর টিআর-কাবিখাসহ অর্থ আত্মসাতের অভিযোগে ওই ইউনিয়নের ৮জন সদস্য লিখিত অভিযোগ করেন। এবং একই বছর তিনি এক নারী ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দেন। এ বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের সিকদারের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যান গঠন না করা, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর, কাবিখা, এডিপি, ১% এলজিএসপি এবং উন্নয়ন সহায়তা তহবিলের অর্থ ভুয়া প্রকল্প দেখিয়ে আত্মসাতের অভিযোগ আনা হয়। এ ছাড়া আরও কিছু অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার জানান, সাময়িক বরখাস্তের চিঠির কথা জানতে পারলেও তিনি হাতে পাননি। পত্র পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে তিনি জানান।

উল্লেখ্য, বিগত ২০২২ সালের ১৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আব্দুল কাদের সিকদার আজগানা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park