1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

কালিহাতীতে দাদাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ২০৮ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে আব্দুল মান্নান নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি নাতি রাব্বীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব-১৪)। শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের কোনাবাড়ি বাইমাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. রাব্বী (২০) কালিহাতী উপজেলার আউলটিয়া ভোটেরবাড়ী গ্রামের হায়দার আলীর ছেলে।

র‍্যাব-১৪’র সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক মনজুর মেহেদী ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন, নাতি রাব্বীর সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দাদা আব্দুল মান্নানের বিরোধ ছিল। গত ১৬ জানুয়ারি বিকালে দাদা মান্নানের সঙ্গে নাতি রাব্বীর ঝগড়া হয়। একপর্যায়ে মান্নানকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন রাব্বী। এ সময় মান্নানের স্ত্রী ও মেয়ে এগিয়ে গেলে তাদেরও পিটিয়ে আহত করা হয়।

পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে চিকিৎসক মান্নানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে হাফিজ উদ্দিন মন্ডল কালিহাতী থানায় রাব্বীকে প্রধান আসামি করে তিনজনের নামে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে রাব্বীসহ তিনজন পলাতক ছিলেন। বাকি দুইজনকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park