1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

টাঙ্গাইল প্রেসক্লাবের নব-নির্বাচিত সাংবাদিক সংবর্ধিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ২০২ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নব-নির্বাচিত পনের নেতাকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) বিকালে ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।

কম্বাইন্ড হিউম্যান রাইটর্স ওয়ার্ল্ড (সম্মিলিত মানবাধিকার বিশ্ব) টাঙ্গাইল জেলা ইউনিটের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন- টাঙ্গাইল প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি জাফর আহমেদ, সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা, সাহাব উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন, ইফতেখারুল অনুপম, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী হেমায়েত হোসেন হিমু, লাইব্রেরী ও দফতর সম্পাদক অরণ্য ইমতিয়াজ, কার্য নির্বাহী সদস্য- মামুনুর রহমান মিয়া, শামীম আল মামুন, মু. জোবায়েদ মল্লিক বুলবুল, খন্দকার হাবিবুল্লাহ কামাল ও কাদির তালুকদার।

কম্বাইন্ড হিউম্যান রাইটর্স ওয়ার্ল্ড (সম্মিলিত মানবাধিকার বিশ্ব) টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের কার্যকরী সভাপতি মোহাম্মদ আরিফ উর রহমান টগর।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন, সংগঠনের দফতর সম্পাদক মুফতি সাইফুল ইসলাম ও গীতা পাঠ করেন সংগঠনের সদস্য নিরঞ্জন ভৌমিক। এ সময় উদ্যোক্তা ফোরাম টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির টাঙ্গাইল প্রতিনিধি মির্জা মাসুদ রুবলসহ টাঙ্গাইল প্রেসক্লাব ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park