1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

টাঙ্গাইলের গোপালপুরে ১৬১ বস্তা ইউরিয়া সার চুরির অভিযোগ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ২১৪ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর বাজারস্থ বিসিআইসি’র সার পরিবেশক মেসার্স এম হোসেন ট্রেডার্সের গোডাউনের তালা ভেঙ্গে ১৬১ বস্তা ইউরিয়া সার চুরি যাওয়ার অভিযোগ ওঠেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে আটক করেছে।

স্থানীয়রা জানায়, বুধবার (১৭ জানুয়ারি) ভোর ৩টার দিকে গোডাউনের তালা ভাঙা দেখে বাজারের পাহারাদার সাজানপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতিকে জানান। পরে দোকানের পরিচালক গনেশ চন্দ্র পাল স্টক মিলিয়ে ১৬১ বস্তা সার খোয়া গেছে বলে জানান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- রাতের আঁধারে চোরচক্র গোডাউনের তালা ভেঙ্গে ১৬১ বস্তা ইউরিয়া সার গাড়িতে উঠিয়ে চম্পট দিয়েছে।

গনেশ চন্দ্র পাল জানান, বুধবার ভোরে পাহারাদার ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির ফোন পেয়ে তিনি দোকানে এসে স্টক থেকে সরকারের ভর্তুকিকৃত ১৬১ বস্তা ইউরিয়া সার খোঁয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন।

স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন লিটন অভিযোগ করেন, গত পরশু রাতেও এক ভ্যান চালকের চারটি ব্যাটারি চুরি হয়েছে। এছাড়া এলাকায় মাঝে মধ্যেই ছোটখাচ চুরির ঘটনা ঘটছে। তিনি অপরাধীদের দ্রæত আইনের আওতায় আনার দাবি জানান।

সাজানপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বাহাদুর জানান, খবর পেয়ে বুধবার ভোরেই তিনি ঘটনাস্থলে এসে দোকান মালিককে তালা ভাঙ্গা থাকার বিষয়টি মুঠোফোনে জানান। পাহারাদারকে জিজ্ঞাসাবাদ করলে রাতে সন্দেহভাজন তিন ব্যক্তিকে দৌঁড়ে পালাতে দেখেছেন বলে জানান। তবে তারা কোন গাড়ি ব্যবহার করেন নি বলে জানান।

টাঙ্গাইল জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক হুমায়ুুন কবির দাবি করেন, মেসার্স এম হোসেন ট্রেডার্সের গোডাউনের তালা ভেঙ্গে ১৬১ বস্তা ইউরিয়া সার চুরির বিষয়টি আশ্চর্যের। এত পরিমাণ সার গাড়ি ছাড়া নেওয়া সম্ভব নয় বলে মনে করা যায়। তিনি জানান, পুলিশ এসে ঘটনাস্থলে পরিদর্শন করেছে। দ্রুত তদন্ত করে চুরি যাওয়া সার উদ্ধার করতে না পারলে চলতি বোরো মৌসুমে সাজানপুরের কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, খবর পেয়ে
ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। মালামাল উদ্ধারে পুলিশ অভিযান শুরু করে দিয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park