1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের সম্পর্কের পর নির্মম হত্যাকাণ্ড! ১৮ বছর পর মিলল জাহাঙ্গীর শেখ হত্যার বিচার ১ মাস পর পুলিশি তৎপরতায় সিলেট থেকে উদ্ধার নিখোঁজ ২ শিশু চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ 

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রসহ নিহত ৩ আহত ২

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় নাগরপুর ও ঘাটাইল উপজেলায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে দুই কলেজছাত্র সহ তিন জন নিহত এবং দুইজন আহত হয়েছেন। রোববার (১৪ জানুয়ারি) সকালে ঘন কুয়াশার কারণে ওই দুর্ঘটনা দুটি ঘটে। আহতদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুরে শেখ হাসিনা সেতুর উপর ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়। তারা হচ্ছেন- নাগরপুর উপজেলার শুনশি গ্রামের ওমর সেতাবের ছেলে শাকিল মিয়া (১৯) ও কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে মাসুম মিয়া (১৯)। তারা দুজনেই পাশের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া সৈয়দ কালু শাহ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে কেদারপুর শেখ হাসিনা সেতুর এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছিল না। মোটরসাইকেলের চালক ও ট্রাক পরস্পর বিপরীত দিক থেকে দেখতে না পারায় মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের স্বজনরা থানায় এসেছে। তাদের চাহিদা অনুযায়ী আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

অপরদিকে, ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ধলাপাড়ার চৌধুরী ঘাটপাড়ে মোটরসাইকেল ও মাহিন্দ্র ট্রাকের সংঘর্ষে আব্দুল বাছেদ(৭০) নামে এক বৃদ্ধ নিহত ও দুইজন আহত হয়েছেন।

নিহত আব্দুল বাছেদ ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের জাইপাটা গ্রামের বাসিন্দা। আহতদের স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

ধলাপাড়া পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল কুদ্দুস জানান, রোববার সকালে ধলাপাড়া চৌধুরীবাড়ীর ঘাটপাড়ে মোটরসাইকেল ও মাহিন্দ্র ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা ট্রাকের একমাত্র যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার সময় রাস্তায় মারা যান। আইনি প্রক্রিয়া শেষে বৃদ্ধের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park