1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

বেলকুচিতে সুতা ও কাপড়ের গোডাউনে আগুন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ৫৮৮ বার পঠিত

আল-আমিন হোসেন :

সিরাজগঞ্জ বেলকুচি পৌরসভার ৬ নং ওয়ার্ড এলাকার
চন্দনগাতী সাহা পাড়ায় শ্রী নরেশ শাহার বাড়ির সুতা ও কাপড়ের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।শুক্রবার ৫ জানুয়ারী রাত আনুমান ৮ ঘটিকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এলাকাবাসী আগুন নিয়ন্তনে আনতে না পাড়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি টিম এর দু’ঘণ্টা চেষ্টায় ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্তনে আনেন।
সিরাজগঞ্জ জেলার ফায়ার সার্ভিস ইউনিটের উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান জানান আমরা রাত ৮:১০ মিনিটে  ফোন পেয়ে ৮ঃ২০ মিনিটের ভিতরে ঘটনাস্থলে উপস্থিত হই। তারপর আমাদের দুইটা ফায়ার টিমের প্রচেষ্টা এবং গ্রামবাসীর সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম  হই।
ফায়ার সার্ভিস ইউনিটির উপসহকারী পরিচালক আব্দুল মান্নানের কাছে আগুন লাগার সম্ভাব্য কারণ জানতে চাইলে তিনি বলেন , এটা শর্ট সার্কিট হতে পারে, কারণ ফ্যাক্টরি বন্ধ ছিল আর এখানে আগুন লাগানোর মত কোন আলামত আমরা পাইনি।
আগুনে কতো টাকার ক্ষতি হয়েছে এ বিষয়ে
শ্রী নরেশ শাহার বাড়ির লোকজনের কাছে জানতে চাইলে তারা জানান
এটা আমাদের ব্যবসার গুদাম ঘর, এখানে আমরা কাপড়, নরদ, সুতা, কম্পিউটার ইত্যাদি সহ ব্যবসায়ের যাবতীয় কাঁচামাল এই ঘরে রাখা হতো।
কতো টাকার মালামাল ক্ষয় ক্ষতি হয়েছে এখনো বলতে পারছিনা, তবে আনুমানিক ধারণা করা যাচ্ছে ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কিয়া,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিছুর রহমান ও ঘটনাস্থল পরিদর্শন করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park