আল-আমিন হোসেন :
সিরাজগঞ্জ বেলকুচি পৌরসভার ৬ নং ওয়ার্ড এলাকার
চন্দনগাতী সাহা পাড়ায় শ্রী নরেশ শাহার বাড়ির সুতা ও কাপড়ের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।শুক্রবার ৫ জানুয়ারী রাত আনুমান ৮ ঘটিকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এলাকাবাসী আগুন নিয়ন্তনে আনতে না পাড়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি টিম এর দু'ঘণ্টা চেষ্টায় ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্তনে আনেন।
সিরাজগঞ্জ জেলার ফায়ার সার্ভিস ইউনিটের উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান জানান আমরা রাত ৮:১০ মিনিটে ফোন পেয়ে ৮ঃ২০ মিনিটের ভিতরে ঘটনাস্থলে উপস্থিত হই। তারপর আমাদের দুইটা ফায়ার টিমের প্রচেষ্টা এবং গ্রামবাসীর সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই।
ফায়ার সার্ভিস ইউনিটির উপসহকারী পরিচালক আব্দুল মান্নানের কাছে আগুন লাগার সম্ভাব্য কারণ জানতে চাইলে তিনি বলেন , এটা শর্ট সার্কিট হতে পারে, কারণ ফ্যাক্টরি বন্ধ ছিল আর এখানে আগুন লাগানোর মত কোন আলামত আমরা পাইনি।
আগুনে কতো টাকার ক্ষতি হয়েছে এ বিষয়ে
শ্রী নরেশ শাহার বাড়ির লোকজনের কাছে জানতে চাইলে তারা জানান
এটা আমাদের ব্যবসার গুদাম ঘর, এখানে আমরা কাপড়, নরদ, সুতা, কম্পিউটার ইত্যাদি সহ ব্যবসায়ের যাবতীয় কাঁচামাল এই ঘরে রাখা হতো।
কতো টাকার মালামাল ক্ষয় ক্ষতি হয়েছে এখনো বলতে পারছিনা, তবে আনুমানিক ধারণা করা যাচ্ছে ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কিয়া,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিছুর রহমান ও ঘটনাস্থল পরিদর্শন করেন।