1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

এবার মার্কিন প্রতিনিধিদের ভাত খাওয়ালেন ডিবি হারুন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
  • ২১৪ বার পঠিত

ডিবি কার্যালয়ে বিভিন্ন কাজে যাওয়া বিশিষ্ট নাগরিকদের মধ্যাহ্নভোজের আয়োজন করে আলোচিত ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান হারুন অর রশীদ। এবার মার্কিন প্রতিনিধিদের মধ্যাহ্নভোজ করিয়ে ফের আলোচনায় এসেছেন তিনি।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে ডিবি পুলিশের কার্যালয়ে যান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি নির্বাচন পর্যবেক্ষক দল। সেখানে একটি বৈঠক শেষে তাদের আপ্যায়ন করান হারুন অর রশীদ।

জানা গেছে, মার্কিন প্রতিনিধিদের সাদা ভাত, মাছ ও মুরগির মাংস দিয়ে আপ্যায়ন করা হয়।

পর্যবেক্ষক দলে আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র উপদেষ্টা জেওফ্রি ম্যাকডোনাল্ড, আইআরআইয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাব ঘোষ ও আইআরআইয়ের প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হোগস্ট্রা ছিলেন।

ডিবি সূত্রে জানা গেছে, বৈঠকে মার্কিন প্রতিনিধি দল জানতে চেয়েছে, পুলিশের পক্ষ থেকে নির্বাচনে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় হারুন অর রশীদ জানান, নির্বাচন কমিশনের নির্দেশনায় পুলিশ কাজ করছে। সেই নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছর বিভিন্ন সময় ডিবি কার্যালয়ে বিশিষ্টজনদের মধ্যাহ্নভোজ করান হারুন অর রশীদ। বিশেষ করে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে আপ্যায়ন করার বিষয়টি বেশি আলোচিত হয়। এরপর অনেকেই ডিবি অফিসকে ‘ভাতের হোটেল’ বলে আখ্যায়িত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park