1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীন কারাদন্ড

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ৩৭৬ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না:

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে সুমন আলী (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

আজ সোমবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজির এই আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত সুমন আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নামোচাক পাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

এই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান ও স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর বিকেলে বঙ্গবন্ধ সেতুু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায় র‌্যাব-১২ এর সদস্যরা। এসময় রাজশাহী থেকে ভৈরবগামী সামি-জনি এন্টার প্রাইজের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালায় র‌্যাব সদস্যরা। এসময় সুমন আলী নামে এক যাত্রীর জুতার ভেতর থেকে ১শ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এঘটনায় র‌্যাব-১২ এর পুলিশ পরিদর্শক সেলিম পারভেজ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা চলাকালে ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করে আদালত। স্বাক্ষ্য প্রমান শেষে আজ সুমন আলীতে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park