
শরীফুল ইসলাম ইন্না:
সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে সুমন আলী (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
আজ সোমবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজির এই আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত সুমন আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নামোচাক পাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।
এই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান ও স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর বিকেলে বঙ্গবন্ধ সেতুু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায় র্যাব-১২ এর সদস্যরা। এসময় রাজশাহী থেকে ভৈরবগামী সামি-জনি এন্টার প্রাইজের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালায় র্যাব সদস্যরা। এসময় সুমন আলী নামে এক যাত্রীর জুতার ভেতর থেকে ১শ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এঘটনায় র্যাব-১২ এর পুলিশ পরিদর্শক সেলিম পারভেজ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা চলাকালে ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করে আদালত। স্বাক্ষ্য প্রমান শেষে আজ সুমন আলীতে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়।