1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গভীর রাতে বালিকা বিদ্যালয়ে তাণ্ডব! কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী ভাঙচুর, তদন্তে পুলিশ তাড়াশ উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দুলাভাই পলাতক উল্লাপাড়ায় সরকারি জায়গা দখল করে বিএনপি নেতার মার্কেট নির্মাণ তাড়াশে মাদক সেবনের দায়ে এক মাসের কারাদণ্ড তাড়াশে বাসার গ্রিল কেটে ২৯ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা চুরির অভিযোগ তাড়াশে জমে উঠেছে ঈদের কেনাকাটা তাড়াশে মৎস্যজীবী দলের দোয়া ও ইফতার মাহফিল হঠাৎ অসুস্থ জামায়াত আমির ২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকার সেক্রেটারি নাজমুল হাসান

খরচ কমাতে আফগানিস্তানে এক অনুষ্ঠানে ৫০ বিয়ে

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২০২ বার পঠিত

অর্থনৈতিক সংকটে জর্জরিত আফগানিস্তান। দেশের সরকার বদল হলেও মানুষের ভাগ্যের বদল হয়নি। অথচ বিয়ের মতো ফরজ কাজও সম্পন্ন করতে হবে। কিন্তু খরচ অনেক বেশি। আর এই খরচ বাঁচাতে এবার অভিনব পথ বেছে নিলেন একদল আফগান তরুণ-তরুণী। বিয়েতে যেন খরচ কম হয় সে জন্য দলবেঁধে বিয়ের কাজ সেরেছেন ৫০ জোড়া বর-কনে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বিবিসি।

গতকাল সোমবার রাজধানী কাবুলে এই গণবিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ে উপলক্ষে কাবুল বিমানবন্দরের কাছে অনুষ্ঠানস্থলে বেশ জমকালো আয়োজন করা হয়। বিয়ের গাড়ি সাজানো হয় বিভিন্ন রঙে। সাজানো গাড়িতে করেই বর ও কনেকে আনা-নেওয়া করা হয়েছে। অনুষ্ঠানে শত শত অতিথি উপস্থিত হয়েছেন। তবে সেখানে কোনো নারীকে দেখা যায়নি।

সদ্য বিয়ের পিঁড়িতে বসেছেন ১৮ বছর বয়সী রুহুল্লা রেজায়ি। তিনি সংখ্যালঘু হাজারা শিয়া মুসলিম সম্প্রদায়ের সদস্য। তার দৈনিক আয় মাত্র সাড়ে তিনশ আফগানি। এতদিন তিনি নিজের বিয়ের খরচ বহন করতে পারছিলেন না। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, আমাদের ঐতিহ্য মেনে যে কোনো বিয়ের আয়োজনে দুই থেকে দেড় লাখ আফগানি (তিন থেকে চার লাখ টাকা) খরচ হয়। কিন্তু এখন মাত্র ১০ থেকে ১৫ হাজার আফগানিতে হয়ে যাবে।

এই যুবক আরও বলেন, আমরা আমাদের দুই পরিবার থেকে ৩৫ জনকে দাওয়াত দিয়েছি। অন্য সময়ে হলে এই সংখ্যাটা ৩০০ থেকে ৪০০ জন হতো।

সোমবারের বিয়ের অনুষ্ঠানটি আয়োজন করেছে দাতব্য সংস্থা সালেব ফাউন্ডেশন। বিয়ের পর প্রত্যেক নতুন দম্পতিকে অনুদান হিসেবে এক লাখ ৭৫ হাজার টাকার বেশি দিয়েছে সংস্থাটি। টাকা ছাড়াও নতুন সংসার জীবন শুরু করতে তাদের কেক, টুথপেস্ট, শ্যাম্পু, লোশন, মাদুর, কম্বলের মতো আরও বিভিন্ন জিনিস দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park