1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গভীর রাতে বালিকা বিদ্যালয়ে তাণ্ডব! কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী ভাঙচুর, তদন্তে পুলিশ তাড়াশ উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দুলাভাই পলাতক উল্লাপাড়ায় সরকারি জায়গা দখল করে বিএনপি নেতার মার্কেট নির্মাণ তাড়াশে মাদক সেবনের দায়ে এক মাসের কারাদণ্ড তাড়াশে বাসার গ্রিল কেটে ২৯ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা চুরির অভিযোগ তাড়াশে জমে উঠেছে ঈদের কেনাকাটা তাড়াশে মৎস্যজীবী দলের দোয়া ও ইফতার মাহফিল হঠাৎ অসুস্থ জামায়াত আমির ২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকার সেক্রেটারি নাজমুল হাসান

আরটিভিতে আবারও আসছে সিসিমপুর

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৯ বার পঠিত

আরটিভিতে আবারও শুরু হচ্ছে শিশুতোষ শিক্ষা ও বিনোদনমূলক জনপ্রিয় টেলিভিশন সিরিজ সিসিমপুর। আসছে নতুন বছরের ৬ জানুয়ারি থেকে সপ্তাহের প্রতি শনি, রবি এবং সোমবার বিকেল পাঁচটায় আরটিভিতে প্রচারিত হবে সিসিমপুর।

অনুষ্ঠানটি মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার একই সময়ে পুনঃপ্রচারিত হবে। অর্থাৎ সপ্তাহে ছয়দিন বিকেল পাঁচটায় শিশুরা আরটিভির পর্দায় দেখতে পাবে সিসিমপুর।

সম্প্রতি সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান ‘সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ’র ডিস্ট্রিবিউশান পার্টনার ‘ওয়াটারমার্ক এমসিএল’র সঙ্গে ‘আরটিভি’র এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান এবং ওয়াটারমার্ক এমসিএলের ব্যবস্থাপনা পরিচালক পলাশ মিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় ‘সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলমসহ তিন প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে ‘সিসিমপুর’র সব কার্যক্রম উন্নয়ন ও বাস্তবায়নে শুরু থেকে সহায়তা করে আসছে ইউএসএআইডি বাংলাদেশ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park