1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

বিটিভিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তালিকাভুক্ত হওয়ায় উপাচার্যের অভিনন্দন জ্ঞাপন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ৪৬৭ বার পঠিত

মোঃ রেজাউল করিম খান

সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের পনেরো শিক্ষার্থী বাংলাদেশ টেলিভিশনে শিল্পী হিসেবে তালিকাভূক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম তালিকাভূক্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা উপাচার্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ-সময় সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ উপস্থিত ছিলেন। বিটিভিতে তালিকাভুক্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, নতুন একটি বিভাগের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও তোমরা তোমাদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছো, এতে আমি আনন্দিত এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় গর্বিত হয়েছে। তোমাদের মধ্যে যে অসীম সম্ভাবনা আমি দেখেছি, তা থেকে আমি আশা করছি, দেশ অদূর ভবিষ্যতে একঝাঁক গুণী শিল্পীকে পাবে। শিল্পিত মানস গঠনে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। শিল্পের চর্চায় নিজেদের নিয়োজিত রাখার যে সংকল্প তোমাদের মধ্যে দেখতে পাই, তাতে আমরা আশাবাদী হই। তোমাদের মাধ্যমে শুদ্ধ সংগীতের চর্চা আরও প্রসারিত ও বিকশিত হোক এই আমাদের প্রত্যাশা।#

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park