1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

স্বতন্ত্র প্রার্থীদের প্রথম পছন্দ ঈগল দ্বিতীয় ট্রাক

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৫১ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এরই মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। যেমন বাংলাদেশের সব থেকে ছোট জেলা মেহেরপুর। মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেনকে (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নানকে (ট্রাক) প্রতীক দেওয়া হয়েছে।

মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু সালেহ মো. নাজমুল হককে (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মকবুল হোসেনকে (ট্রাক) প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এই জেলায় দুটি আসনেই প্রধান লড়াই নৌকা ও ট্রাকের মধ্যে বলে ভোটারদের ধারণা।

ট্রাক প্রতীক প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান বলেন, পরিবহন আমাদের জীবনে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। দৈনন্দিন জীবনে অপরিহার্য মালামাল পরিবহনের একমাত্র হাতিয়ার ট্রাক। ট্রাক উন্নয়নের প্রতীক। নানা অবকাঠামো বিশেষ করে সড়ক নির্মাণসহ নানা উন্নয়নে ট্রাকের জুড়ি নেই। ট্রাক প্রতীকে মেহেরপুর-১ আসন থেকে বিজয়ী হবো ইনশাল্লাহা। আমার মূল উদ্দেশ্য এই আসনটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চিত্রনায়িকা মাহিয়া মাহি ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন। প্রতীক পাবার পর মাহিয়া মাহি বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছি। আমার মার্কা ট্রাক। ইনশাল্লাহ জিতেই ঘরে ফিরব।

জাতীয় পার্টির এক সময়ের প্রভাবশালী নেতা, সাবেক মহাসচিব বর্তমান বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এবারে লড়বেন ট্রাক প্রতীকে। তিনি এর আগে লাঙ্গল প্রতীকে তিনবারের এমপি ছিলেন। তবে এবারে রংপুর-১ আসনে লাঙ্গল প্রতীক না পেলেও দ্বাদশ সংসদ সদস্য নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার ট্রাক প্রতীকে নৌকার বিপক্ষে লড়ছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। গাজীপুর-৫ (কালীগঞ্জ, পূবাইল, বাড়িয়া) আসনে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে ‌‘ট্রাক’ প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি আখতারউজ্জামান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ১ হাজার ৮৯৫ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ৩৮২ জন। এর মধ্যে আড়াইশ স্বতন্ত্র প্রার্থীই ভোটের মাঠে লড়ছেন ঈগল ও ট্রাক প্রতীক নিয়ে। এবারের নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ মনোনীত নৌকা ও দলটির স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। আওয়ামী লীগের ২৬৩ জন প্রার্থী ভোটের মাঠে লড়লেও স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা বেশি। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ১৫২ জন প্রার্থীই ঈগল প্রতীক বেছে নিয়েছেন, দ্বিতীয় পছন্দের শীর্ষে ট্রাক। শতাধিক প্রার্থী ট্রাক প্রতীকে লড়ছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park