1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

পেঁয়াজের বিকল্প হিসেবে যা খেতে পারেন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২১৯ বার পঠিত

পেঁয়াজ ছাড়া রান্না যেন আমরা কল্পনাই করতে পারি না।বর্তমানে আমদানি কমে যাওয়ায় এবং সরবরাহ সংকটের কারণে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। তবে পেঁয়াজ চাল-ডালের মত আবশ্যকীয় নয়। পেঁয়াজ ছাড়াও রান্না সম্ভব। রান্নায় পেঁয়াজ ছাড়া অন্যান্য মসলা ব্যবহারে স্বাদেও ভিন্নতা আসবে। এবার জেনে নেই রান্নায় পেঁয়াজের বিকল্প:

পেঁয়াজের ভালো বিকল্প হতে পারে চিভ। এর স্বাদ অনেকটা পেঁয়াজের মতো। চিভ দেখতে অনেকটা কাঁচা পেঁয়াজের মতো। তবে এটিতে পেঁয়াজের মতো গুটি বা দানা হয় না। চিভ শুধু পাতাজাতীয় ফসল। এর পাতা লিনিয়ার আকৃতির, সমান, কিনারা মসৃণ, বাল্ব লম্বাটে।
মাটির ওপরের অংশই খাওয়া যায়। এর পাতা, কাণ্ড ও ফুল মসলা হিসেবে ব্যবহার করা যায়।

চিভ হজমে সাহায্য করে এবং বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সহায়তা করে। এতে ক্যানসার প্রতিরোধী গুণাগুণ রয়েছে। আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি-১, ভিটামিন বি-২, নায়াসিন, ক্যারোটিন ও খনিজ উপাদান। ২০১৭ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) চাষযোগ্য উচ্চ ফলনশীল জাত বারি চিভ-১ আবিষ্কার করেছে।

বাঙালি রান্নায় পেঁয়াজের পরে রসুনের প্রচলন অনেক বেশি। পেঁয়াজ ছাড়া রান্নায় রসুনের সাথে শুকনো মরিচ ফোঁড়ন দিয়ে রান্না করলেও ভিন্ন স্বাদ পাওয়া যায়।

চিকন করে কাটা বাঁধাকপি, মুলা ও পেঁপে কিছু কিছু রান্নায় পেঁয়াজের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। রান্নায় টমেটো বাটার ব্যবহার খুব সহজেই যেকোনো খাবারকে সুস্বাদু করে তুলবে। পেঁয়াজের বদলে স্প্রিং অনিয়ন কিংবা পেঁয়াজ কলি রান্নায় ব্যবহার করলে তরকারিতে পেঁয়াজের স্বাদ ও গন্ধ পাওয়া যাবে।

মাংস কিংবা মাছের ঝোল ঘন করতে পেঁয়াজের বদলে পরিমাণমতো পেঁপে বাটা ব্যবহার করতে পারেন। এতে মাছ-মাংসের আঁশটে গন্ধ দূর হবে ও ঝোলও ঘন হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park