1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে অপেক্ষায় শরিকেরা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪০ বার পঠিত

বশেষে ১৪-দলীয় জোটের শরিকদের সঙ্গে আওয়ামী লীগের আসন–সমঝোতার মাধ্যমেই ভোট করার সিদ্ধান্ত হয়েছে। গত রাতে জোটনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। তবে কোন কোন আসনে ছাড় দেবে ক্ষমতাসীন দল, সে ব্যাপারে জানানো হয়নি। সমঝোতার সুনির্দিষ্ট সময়ও বলা হয়নি। অপেক্ষায় রাখা হলো শরিকদের।

গতকাল সোমবার রাতে গণভবনে ১৪–দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে ‘এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড’ জেতায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ১৪ দলের নেতারা। বৈঠক শেষে নৈশভোজে অংশ নেন নেতারা। এ সময়ও অনানুষ্ঠানিক নানা আলোচনা করেন প্রধানমন্ত্রী ও শরিক দলের নেতারা।

বৈঠকে অংশ নেওয়া সূত্রগুলো বলছে, আসন নিয়ে সমঝোতা হলে শরিক দলের গুরুত্বপূর্ণ নেতারা নৌকা প্রতীকে নির্বাচন করবেন। এ ক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থীদের প্রত্যাহার করে নেওয়া হবে। তবে যেসব আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করানোর ব্যাপারে কোনো চেষ্টা চালাবে না আওয়ামী লীগ। জোটের শরিক দলের একজন নেতা স্বতন্ত্র প্রার্থীর বিষয়টি তোলেন। তখন প্রধানমন্ত্রী বলেন, তিনি স্বতন্ত্র কাউকে বসে যেতে বলবেন না। কারণ, ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য তিনি ইতিমধ্যে স্বতন্ত্র দাঁড়াতে বলেছেন। ভোট উৎসবমুখর করার জন্য স্বতন্ত্র প্রার্থী দরকার আছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park