1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

সিরাজগঞ্জে বিএনপি’র ৯টি উপজেলা,পৌর ও ইউনিয়ন কমিটি বিলুপ্তি ঘোষনা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭০৫ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না.জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের ৯টি উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা আব্দুস সালাম এতথ্য নিশ্চিত করে বলেছেন, সিরাজগঞ্জের ৯টি উপজেলা, পৌর ও প্রতিটি ইউনিয়ন কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়েছে। সম্মেলন প্রস্তুত কমিটির সাথে পুর্ণাঙ্গ নির্দেশনা যায়নি। এজন্য ভুল বোঝাবুঝি হয়েছে।

সিরাজগঞ্জের সকল উপজেলা, থানা, ইউনিয়ন, পৌর কমিটি বিলুপ্তি করা হয়েছে। নতুন করে সম্মেলনের মাধ্যমে নতুন জেলা কমিটি হবে। সম্মেলন প্রস্তুতি কমিটি উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটি গঠন করবে। এখানে জেলা বিএনপির কোন কাজ নেই। আগামী দুই মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন জেলা কমিটি হবে। এখন কোন সমস্য হবে না। একটি পক্ষের অভিযোগ ছিলো উপজেলা, থানা, ইউনিয়ন, পৌর কমিটি বর্তমান জেলা কমিটি বানাইছে। তাদের ভোটে আবারও বর্তমান কমিটি নেতা হতে চায়। এখন নতুন কমিটি হবে সুতরাং জেলা কমিটির আর কোন কাজ নাই। ইউনিয়ন, থানা, ওয়ার্ড সব নতুন করে হবে।

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারী সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের জন্য আমীরুল ইসলাম খান আলীমকে আহবায়ক করে ১৮ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে বিএনপির কেন্দ্রীয় কমিটি। জেলা বিএনপির কমিটি বিলুপ্তি না করে সম্মেলন প্রস্তুতি কমিটি নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তাফা জামান জেলা বিএনপির কমিটি বিলুপ্তি করে আহবায়ক কমিটি গঠনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর খোলা চিঠি প্রেরন করেন। এরই প্রেক্ষিতে সিরাজগঞ্জের ৯টি উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটি বিলুপ্তি ঘোষনা করা হলো।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park