1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জের ছয়টি আসনে বাছাই পর্ব উৎরালেন যারা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২২১ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬ টি নির্বাচনী আসনে ২৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা  করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে শহিদ এ. কে. শামসুদ্দিন  সম্মেলন কক্ষে -প্রার্থীদের উপস্থিতিতে বৈধ ও বাতিল প্রার্থীদের বাছাই অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন।

বৈধ প্রার্থীরা হলেন- সিরাজগঞ্জ -১ (কাজিপুর) আসনে তানভীর শাকিল জয় (বাংলাদেশ আওয়ামী লীগ ), জহুরুল ইসলাম (জাতীয় পার্টি), মোঃ রেজাউল করিম (জাকের পার্টি),  মোঃ সবুজ আলী ( বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম), মোঃ সাইফুল ইসলাম (সমাজতান্ত্রিক দল জাসদ)।

সিরাজগঞ্জ- ২ (সদর-কামারখন্দ) আসনে- আব্দুর রুবেল সরকার ( জাকের পার্টি),  মোঃ আমিনুল ইসলাম (জাতীয় পার্টি),  মোছাঃ জান্নাত আরা হেনরী ( বাংলাদেশ আওয়ামীলীগ), সাদাকাত হোসেন খান (বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি)।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ- সলঙ্গা একাংশ)  মোঃ আব্দুল আজিজ (বাংলাদেশ আওয়ামীলীগ),  মোঃ আলমগীর হোসেন (জাকের পার্টি), মোঃ গোলাম মোস্তফা (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম), মোঃ জাকির হোসেন ( জাতীয় পার্টি)
।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া -সলঙ্গা একাংশ) আসনে মোঃ আব্দুল্লাহ আল হাসেম, মোঃ মোস্তফা কামাল (বকুল) (জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ), শফিকুল ইসলাম (বাংলাদেশ আওয়ামীলীগ),  মোঃ হিল্টল প্রমানিক (জাতীয় পার্টি)।

সিরাজগঞ্জ- ৫ (বেলকুচি – চৌহালী -এনায়েতপুর একাংশ) আলহাজ্ব  আব্দুল মমিন মন্ডল (বাংলাদেশ আওয়ামীলীগ),  আব্দুল্লাহ আল মামুন (স্বতন্ত্র),
মোঃ আব্দুল লতিফ বিশ্বাস (স্বতন্ত্র),  মোঃ আব্দুল হাকিম ( বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম), মোঃ নাজমুল হক (কৃষক শ্রমিক জনতালীগ), মোঃ ফজলুল হক ধনু (জাতীয় পার্টি)।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর-এনায়েতপুর একাংশ) আসনে কাজী মোঃ আলামীন  (বাংলাদেশ সুপ্রিমপার্টি বি.এস.পি), চয়ন ইসলাম (বাংলাদেশ আওয়ামীলীগ)  তারিকুল ইসলাম (তৃণমূল বিএনপি),  মোঃ মোক্তার হোসেন (জাতীয় পার্টি), মোঃ মোজাম্মেল হক (জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ), রেজাউল করিম বিপ্লব( জাকেরপার্টি), মোহাম্মদ শামীম (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম)।

জানা যায় যে,  হলফনামা অসম্পূর্ণ এবং ভোটারদের দেওয়া স্বাক্ষরে গড়মিল/ মৃত্যু ব্যক্তির নাম থাকায়, ভোটারদের স্বাক্ষরে সমস্যা সহ অন্যান্য কারণে মনোনয়ন বাতিল হয়েছে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রার্থীগণ  আপিল করবেন বলে জানা যায়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park