1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

সিরাজগঞ্জে বিএনপির মিছিল থেকে কুরিয়ার সার্ভিসের গাড়িতে আগুন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪৯৬ বার পঠিত

সিরাজগঞ্জে করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে উল্লাপাড়া পৌরসভার পাবনা-বগুড়া মহাসড়কের নবগ্রাম নামক এলাকায় এ অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয়রা জানান, অবরোধ সমর্থকদের মশাল মিছিল থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। এতে কাভার্ডভ্যানের কেবিনসহ কিছু মূল্যবান মালামাল পুড়ে গেছে।

কাভার্ডভ্যানের চালক রয়েল বলেন, পাবনা কাশিনাথপুর থেকে বগুড়ার দিকে যাচ্ছিলাম। পথে একটি মশাল মিছিল দেখতে পাই। এজন্য গাড়িটি থামিয়ে দেই। পরে মশাল মিছিলে থাকা লোকজন গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ বলেন, কাভার্ডভ্যানটি নবগ্রাম এলাকায় পৌঁছালে অবরোধ সমর্থকদের মশাল মিছিলের সামনে পড়ে। এ সময় অবরোধ সমর্থকরা ইট-পাটকেল ছুড়লে চালক গাড়ি থামিয়ে দেয়। পরে অবরোধ সমর্থকরা গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। চালক ও সহযোগীর কোনো ক্ষতি হয়নি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park