1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গভীর রাতে বালিকা বিদ্যালয়ে তাণ্ডব! কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী ভাঙচুর, তদন্তে পুলিশ তাড়াশ উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দুলাভাই পলাতক উল্লাপাড়ায় সরকারি জায়গা দখল করে বিএনপি নেতার মার্কেট নির্মাণ তাড়াশে মাদক সেবনের দায়ে এক মাসের কারাদণ্ড তাড়াশে বাসার গ্রিল কেটে ২৯ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা চুরির অভিযোগ তাড়াশে জমে উঠেছে ঈদের কেনাকাটা তাড়াশে মৎস্যজীবী দলের দোয়া ও ইফতার মাহফিল হঠাৎ অসুস্থ জামায়াত আমির ২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকার সেক্রেটারি নাজমুল হাসান

বহুলীতে শিশুর জন্মনিবন্ধন করালেই উপহার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৬ বার পঠিত
বহুলী

শিশু জন্ম নেওয়ার ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করলেই উপহার হিসেবে মিলছে চাদর, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্কসহ নানা সুরক্ষা উপকরণ। সঠিক সময়ে সন্তানের জন্মনিবন্ধনে উৎসাহিত করতে এমন উদ্যোগ নিয়েছেন সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন এতথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শিশু ভূমিষ্ঠ হওয়ার পর অনেক বাবা-মা তাদের সন্তানের জন্মনিবন্ধন করতে আগ্রহী হন না। বেশিরভাগ অভিভাবক এ বিষয়টি নিয়ে গাফিলতি করেন। অথচ জন্মনিবন্ধন একটি শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এর মধ্যদিয়েই একটি শিশুর ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করে। বিষয়টি মাথায় রেখে এবং বাবা-মাকে তাদের সন্তানের সঠিক সময়ে জন্মনিবন্ধনে উৎসাহিত করতে আমি এমন উদ্যোগ নিয়েছি।

বিলগজারিয়া গ্রামের সোনিয়া খাতুন বলেন, আমি আমার ৪০ দিনের সন্তানকে জন্মনিবন্ধন করাতে ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম। সঠিক সময়ে নিবন্ধন করায় চেয়ারম্যান আমাকে একটি চাদর ও বিভিন্ন সুরক্ষাসামগ্রী উপহার দিয়েছেন। এই প্রথমবারের মতো সন্তানের জন্মনিবন্ধন করে উপহার পেলাম।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park