1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু সিরাজগঞ্জের চায়না বাঁধে চাইনিজ রেস্টুরেন্ট ও কেক কারখানায় অভিযান, জরিমানা ১৩ হাজার টাকা জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইকে লক্ষ্য করে গুলি, বেলকুচিতে পিস্তলসহ পিতা-পুত্র আটক বেলকুচিতে ৬০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত দলিল লেখক উদ্ধার, গ্রেপ্তার ২ সাবেক সেনাসদস্য বেলকুচির তাঁতশিল্প বাঁচাতে সরকারি সুবিধা বাড়ানোর আশ্বাস এমপি আলীমের সিরাজগঞ্জ পৌর নির্বাচন নিয়ে টুকুর নির্দেশনা, ‘আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিই হবে বিএনপির প্রার্থী’

মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত
Oplus_16908288

সিরাজগঞ্জ প্রতিনিধি:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) রাতের এ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শনিবার (৩ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সিরাজগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উপজেলা যুবলীগ ও পৌর আওয়ামী লীগের পদধারী নেতাও রয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সদর উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক দিয়ারধানগড়া মহল্লার আব্দুল বাতেন সেখ সেলিম (৪০), পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানপুর মহল্লার মাহবুবুল আলম (৪৬), দিয়ারধানগড়া মহল্লার নাবিল (২১), বহুলী ইউনিয়নের ধীতপুর গ্রামের ইমরান (২৭) ও আতিকুর রহমান (৪৫) এবং একই ইউনিয়নের খাগা গ্রামের আল আমিন (৩৭)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, শুক্রবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধেই মামলা রয়েছে। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে একই রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। বিমানবন্দরে বিশৃঙ্খলা ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park