1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু সিরাজগঞ্জের চায়না বাঁধে চাইনিজ রেস্টুরেন্ট ও কেক কারখানায় অভিযান, জরিমানা ১৩ হাজার টাকা জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইকে লক্ষ্য করে গুলি, বেলকুচিতে পিস্তলসহ পিতা-পুত্র আটক বেলকুচিতে ৬০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত দলিল লেখক উদ্ধার, গ্রেপ্তার ২ সাবেক সেনাসদস্য বেলকুচির তাঁতশিল্প বাঁচাতে সরকারি সুবিধা বাড়ানোর আশ্বাস এমপি আলীমের সিরাজগঞ্জ পৌর নির্বাচন নিয়ে টুকুর নির্দেশনা, ‘আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিই হবে বিএনপির প্রার্থী’

বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের এনায়েতপুরের বেতিল হাট-বাজার বণিক সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে মফিজ উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক পদে রুবেল আহম্মেদ ও সহ-সভাপতি পদে ইউসুফ আলী বাবু নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গননাশেষে সন্ধ্যার দিকে ফলাফল ঘোষনা করেন চৌহালী উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম। এসময় সমিতির অন্তর্বতীকালীন কমিটির সাবেক সভাপতি হাজী আব্দুল কুদ্দুসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে মোট ৪৫৬ ভোটারের মধ্যে ৪০৪ ভোট কাস্ট হয়। বাতিল হয় এক ভোট।

সভাপতি পদে মফিজ উদ্দিন তালুকদার ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউর রহমান পান ১৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে রুবেল আহম্মেদ ৩৩৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউর রহমান ৫৯ ভোট। এ ছাড়া সহ-সভাপতি পদে ইউসুফ আলী বাবু ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এদিকে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন রুমান মন্ডল, নুর আলম মোল্লা, বেলাল হোসেন, জহুরুল ইসলাম মির্জা, ময়েন উদ্দিন বেপারি ও নাসির উদ্দীন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park