1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচির তাঁতশিল্প বাঁচাতে সরকারি সুবিধা বাড়ানোর আশ্বাস এমপি আলীমের সিরাজগঞ্জ পৌর নির্বাচন নিয়ে টুকুর নির্দেশনা, ‘আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিই হবে বিএনপির প্রার্থী’ শেষ সম্বল বিক্রি করে পড়িয়েছিলেন বাবা, কৃষকের ছেলে সহকারী জজ—সারাদেশে ১২তম পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার জামায়াত নেতৃবৃন্দের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি সিরাজগঞ্জ জেলা জামায়াতের বেলকুচিতে ডেঙ্গু বাড়ছে, ২৩ দিনে ৫৬ রোগী শনাক্ত; কিশোরীর মৃত্যু চৌহালীতে ৮০ বস্তা সরকারি চাল কালোবাজারে বিক্রির অভিযোগ সিরাজগঞ্জ মেডিকেলে ছাত্রদল নেতার বিরুদ্ধে যৌন হয়রানিসহ নানা অভিযোগ, দল থেকে বহিষ্কার লংমার্চ শেষে জামায়াত নেতাকে কুপিয়ে জখম এর অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

বেলকুচির তাঁতশিল্প বাঁচাতে সরকারি সুবিধা বাড়ানোর আশ্বাস এমপি আলীমের

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পঠিত
Oplus_16908288

বেলকুচি প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁতশিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে তাঁতি ও তাঁত কারখানার মালিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার তামাই
সাতরং শপিং কমপ্লেক্সে তামাই পাওয়ারলুম অ্যান্ড হ্যান্ডলুম ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সোলায়মান হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।

তাঁতিদের উদ্দেশে তিনি বলেন, তাঁতশিল্পকে আবারও জাগিয়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হবে। তাঁত কারখানার মালিক ও সংশ্লিষ্টদের সরকারি সুযোগ-সুবিধা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

সভায় বক্তারা বেলকুচির ঐতিহ্যবাহী তাঁতশিল্পের বর্তমান পরিস্থিতি, উৎপাদন ব্যয়, সরকারি সুযোগ-সুবিধা এবং শিল্পটির উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

মতবিনিময় সভায় বেলকুচি পাওয়ারলুম অ্যান্ড হ্যান্ডলুম ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বৈদ্যনাথ রায়, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ স্থানীয় তাঁতি ও কারখানা মালিকরা উপস্থিত ছিলেন।

এ সময় সংগঠনের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ খান বাবলু, আতিকুল মল্লিক, আলহাজ্ব হাফিজ মাওলানা রাসেল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর খান, মো. হযরত আলী বেপারী, গোলাম রাব্বি ও ক্যাশিয়ার আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

তাঁতশিল্প সংশ্লিষ্টরা জানান, বেলকুচির অর্থনীতি ও কর্মসংস্থানে তাঁতশিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ শিল্প টিকিয়ে রাখতে সরকারি সহায়তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং উৎপাদনসংক্রান্ত সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park