1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচির তাঁতশিল্প বাঁচাতে সরকারি সুবিধা বাড়ানোর আশ্বাস এমপি আলীমের সিরাজগঞ্জ পৌর নির্বাচন নিয়ে টুকুর নির্দেশনা, ‘আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিই হবে বিএনপির প্রার্থী’ শেষ সম্বল বিক্রি করে পড়িয়েছিলেন বাবা, কৃষকের ছেলে সহকারী জজ—সারাদেশে ১২তম পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার জামায়াত নেতৃবৃন্দের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি সিরাজগঞ্জ জেলা জামায়াতের বেলকুচিতে ডেঙ্গু বাড়ছে, ২৩ দিনে ৫৬ রোগী শনাক্ত; কিশোরীর মৃত্যু চৌহালীতে ৮০ বস্তা সরকারি চাল কালোবাজারে বিক্রির অভিযোগ সিরাজগঞ্জ মেডিকেলে ছাত্রদল নেতার বিরুদ্ধে যৌন হয়রানিসহ নানা অভিযোগ, দল থেকে বহিষ্কার লংমার্চ শেষে জামায়াত নেতাকে কুপিয়ে জখম এর অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ পৌর নির্বাচন নিয়ে টুকুর নির্দেশনা, ‘আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিই হবে বিএনপির প্রার্থী’

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:
আগামী সিরাজগঞ্জ পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়নের বিষয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নির্দেশনা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া কলেজ মাঠে জেলা বিএনপি ও সম্মেলন প্রস্তুতি কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “যে আন্দোলনে শরিক ছিল, যে নেতৃত্ব দিয়েছিল এবং আওয়ামী লীগ আমলে যে নির্বাচন করেছিল, সেই বিএনপির প্রার্থী হবে।”

তিনি বলেন, সিরাজগঞ্জকে তিনি শান্তির শহর হিসেবে দেখতে চান। পৌর নির্বাচনকে কেন্দ্র করে কেউ শহরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

সম্প্রতি সিরাজগঞ্জে ঘটে যাওয়া একটি ঘটনার প্রসঙ্গ টেনে টুকু বলেন, এ ধরনের ঘটনা সিরাজগঞ্জবাসীর প্রত্যাশা ছিল না। তাঁর দলের কোনো কর্মী এতে জড়িত থাকলে তাদের শাস্তি দেওয়া হবে বলেও জানান তিনি।

নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরোধের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, “এইডাকে কেন্দ্র করে যারা সিরাজগঞ্জকে অস্থিতিশীল করবে তাদের কোনো রেহাই নেই। সেটা যদি আমার হাত হয়, সেই হাতও রাখবো না।”

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলীম।

Oplus_16908288

এ সময় সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলীসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর সিরাজগঞ্জ শহরে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে শহরের কয়েকটি সড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park