1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিমের বাজারে অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা বেলকুচিতে সাংবাদিক পরিচয়দানকারীর বিরুদ্ধে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ বিএনপি জনগণের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: আজহারুল ইসলাম টিআর প্রকল্পের টাকা আত্মসাতের লিখিত অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, তদন্তের আশ্বাস উপজেলা প্রশাসনের বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু জমি নিয়ে বিরোধ, বেলকুচিতে হামলা-ভাঙচুর: আহত ১০, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ঢাকা-রংপুর লংমার্চ ১৯ সেপ্টেম্বর: হাটিকুমরুলের পথসভা সফল করতে বেলকুচিতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি থানায় অভিযোগের পরদিন মসজিদ থেকে বের হতেই ব্যবসায়ীকে মারধরের অভিযোগ বেলকুচিতে অভিযান:বেকারি ও ভোজ্যতেলে অনিয়মে ৮০ হাজার টাকা জরিমানা ঢাকা-রংপুর লংমার্চ ১৯ সেপ্টেম্বর: হাটিকুমরুলে পথসভা নিয়ে প্রশাসনের সহযোগিতা চাইল ১১ দল

বিএনপি জনগণের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: আজহারুল ইসলাম

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পঠিত


হাটিকুমরুলে ১১ দলের প্রেস ব্রিফিং, পথসভা সফল করতে প্রস্তুতি পর্যালোচনা ও সভাস্থল পরিদর্শন

সিরাজগঞ্জ প্রতিনিধি:

“গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে”—এমন অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।

আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে সিরাজগঞ্জের হাটিকুমরুলে পথসভা সফল করতে ১১ দলের উদ্যোগে প্রেস ব্রিফিং, প্রস্তুতি পর্যালোচনা ও পথসভাস্থল সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।

মঙ্গলবার সকালে হাটিকুমরুলে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে ১৯ সেপ্টেম্বরের লংমার্চের কর্মসূচি ও ঘোষিত আট দফা দাবি তুলে ধরেন এ টি এম আজহারুল ইসলাম।

লংমার্চের আট দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ, ইসলামবিরোধী সম্পত্তি হস্তান্তর আইন দ্রুত বাতিল এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “বাংলাদেশকে আমরা আর কোনোভাবেই ফ্যাসিবাদের দিকে যেতে দেব না।”

প্রেস ব্রিফিং শেষে হাটিকুমরুলের পথসভা সফল করতে সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতৃবৃন্দের সঙ্গে প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়।

পরে নির্ধারিত পথসভাস্থল সরেজমিনে পরিদর্শন করেন দায়িত্বশীল নেতৃবৃন্দ। এ সময় কর্মসূচি সুশৃঙ্খল ও সফল করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরী আমির আবিদুর রহমান সোহেল, নাটোর জেলা আমির মীর নুরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা শাহিনুর আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাজগঞ্জ জেলা আমির মুফতি আব্দুর রউফ এবং এনসিপির সিরাজগঞ্জ জেলা সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে হাটিকুমরুলের পথসভা সফল করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park