1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে গ্যাস লিকেজে অগ্নি দগ্ধ চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু বিএনপি নেতা আজাদের সকল পদ ও রাজনৈতিক কর্মকান্ড স্থগিত সিরাজগঞ্জে হাসপাতালে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা দুর্নীতির মামলায় বেলকুচির সাবেক খাদ্য কর্মকর্তার ৫ বছরের কারাদন্ড রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগপত্র পৌঁছেছে সংসদ সচিবালয়ে আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন স্পেন প্রেমের সম্পর্কের পর নির্মম হত্যাকাণ্ড! ১৮ বছর পর মিলল জাহাঙ্গীর শেখ হত্যার বিচার ১ মাস পর পুলিশি তৎপরতায় সিলেট থেকে উদ্ধার নিখোঁজ ২ শিশু চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

বেলকুচিতে গ্যাস লিকেজে অগ্নি দগ্ধ চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৭১ বার পঠিত
Oplus_16908288

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ হওয়ার পর প্রথমে স্বামী আব্দুল মালেক শেখ (৬৫) এবং চারদিন পর স্ত্রী জাহানারা খাতুন (৪৮) মারা যান।

শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জাহানারা খাতুনের মৃত্যু হয়। এর আগে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় স্বামী আব্দুল মালেক শেখের মৃত্যু হয়েছিল।

নিহত আব্দুল মালেক শেখ (৬৫) পেশায় একজন শ্রমিক ছিলেন এবং তার স্ত্রী জাহানারা খাতুন গৃহিণী। তারা স্ব পরিবারে বেলকুচি পৌর এলাকার চালা আদালত পাড়া ভাড়া বাসায় বসবাস করতেন।

​জানা গেছে, নিহত এই দম্পতি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নলীন বাজার এলাকায় আদি নিবাস। তারা প্রায় ৫০ বছর আগে নদীভাঙনের কবলে পড়ে জীবিকার তাগিদে বেলকুচিতে চলে আসেন এবং দীর্ঘ পাঁচ দশক ধরে এখানে ভাড়া বাসায় বসবাস করছিলেন। মৃত্যুকালে তারা দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। স্বামী-স্ত্রীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবার, স্বজন এবং স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​নিহত দম্পত্তির পুত্রবধু ঝর্ণা খাতুন বলেন, গত ৩১ জুলাই রাত আনুমানিক ১২টার দিকে রান্নাঘর থেকে গ্যাসের শব্দ ও গন্ধ পেয়ে আব্দুল মালেক শেখ সেখানে যান। রান্নাঘরে গ্যাসের গন্ধ থাকা অবস্থাতেই তিনি চুলার সুইচ অন করলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনি এবং তার স্ত্রী জাহানারা খাতুন গুরুতরভাবে দগ্ধ হন।

এদিকে দুর্ঘটনার পরপরই স্বজনরা তাদের উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park