1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজিপুরে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ২৯৫ বার পঠিত

লিমন খান কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারি (বুধবার) দুপুর আড়াইটায় মাইজবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায়
সভাপতিত্ব করেন মাইজবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি সেলিম রেজা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, মিজানুর রহমান বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা প্রমুখ। আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা সভায় উপস্থিত জনসাধারণকে শুভেচ্ছা জানান। উক্ত জনসভায় উপজেলা পৌরসভা ও ইউনিয়ন বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ প্রতিটি ওয়ার্ড থেকে হাজারও নারী- পুরুষ মিছিল নিয়ে সমবেত হয়।

এরপর মাইজবাড়ী ইউনিয়নের পাঁচ শতাধিক হতদরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park