
লিমন খান কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারি (বুধবার) দুপুর আড়াইটায় মাইজবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায়
সভাপতিত্ব করেন মাইজবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি সেলিম রেজা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, মিজানুর রহমান বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা প্রমুখ। আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা সভায় উপস্থিত জনসাধারণকে শুভেচ্ছা জানান। উক্ত জনসভায় উপজেলা পৌরসভা ও ইউনিয়ন বিএনপি'র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ প্রতিটি ওয়ার্ড থেকে হাজারও নারী- পুরুষ মিছিল নিয়ে সমবেত হয়।
এরপর মাইজবাড়ী ইউনিয়নের পাঁচ শতাধিক হতদরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।