1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জের ইলিয়ট ব্রীজে উঠে টিকটক,যুবকের মৃত্যু 

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

গাড়ির ছাদ খুলে ব্রীজে উঠে টিকটক করার সময় ব্রীজের লেহার পাাইপের সঙ্গে ধাক্কা লেগে সিরাজগঞ্জে রবিউল আজিম তনু (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। 

আজ শনিবার ভোর ৫টায় সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রীজে(বড় পুল) এই দুর্ঘটনা ঘটে। 

নিহত রবিউল আজিম তনু সাতক্ষীরা জেলার কলেরা থানার গোপিনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে। 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ভোরে রবিউল হাসান তার বন্ধু সিরাজগঞ্জ শহরের এসএস রোডের মুখলেসুর রহমানকে সঙ্গে নিয়ে তিন বন্ধু মিলে একটি প্রাইভেট কার নিয়ে ইলিয়ট ব্রীজের উপর যায়।

এসময় রবিউল হাসান গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে ব্রীজের সৌন্দর্য্য ভিডিও করছিলেন (টিকটক)। হঠাৎ প্রাইভেট কারটি ব্রীজের লোহার পাইপের কাছে গেলে রবিউল হাসান লোহার পাইপের সঙ্গে ধাক্কা খায়। এতে সে গুরুতর আহত হয়।  পরে বন্ধুরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park