
শরীফুল ইসলাম ইন্না
গাড়ির ছাদ খুলে ব্রীজে উঠে টিকটক করার সময় ব্রীজের লেহার পাাইপের সঙ্গে ধাক্কা লেগে সিরাজগঞ্জে রবিউল আজিম তনু (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
আজ শনিবার ভোর ৫টায় সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রীজে(বড় পুল) এই দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল আজিম তনু সাতক্ষীরা জেলার কলেরা থানার গোপিনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ভোরে রবিউল হাসান তার বন্ধু সিরাজগঞ্জ শহরের এসএস রোডের মুখলেসুর রহমানকে সঙ্গে নিয়ে তিন বন্ধু মিলে একটি প্রাইভেট কার নিয়ে ইলিয়ট ব্রীজের উপর যায়।
এসময় রবিউল হাসান গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে ব্রীজের সৌন্দর্য্য ভিডিও করছিলেন (টিকটক)। হঠাৎ প্রাইভেট কারটি ব্রীজের লোহার পাইপের কাছে গেলে রবিউল হাসান লোহার পাইপের সঙ্গে ধাক্কা খায়। এতে সে গুরুতর আহত হয়। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।