1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের সম্পর্কের পর নির্মম হত্যাকাণ্ড! ১৮ বছর পর মিলল জাহাঙ্গীর শেখ হত্যার বিচার ১ মাস পর পুলিশি তৎপরতায় সিলেট থেকে উদ্ধার নিখোঁজ ২ শিশু চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ 

হা‌তির পিঠে চড়ে সাঈদ খোকনের বিজয় শোভাযাত্রা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৯ বার পঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে হা‌তির পিঠে চড়ে বিশাল বিজয় শোভাযাত্রা করেছেন ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। এসময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৯‌ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শুরু হয়। এটি শাহবাগ ও সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন ঢাকা-৬ আসনের আওয়ামী লীগ এবং তার অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে স্লোগান দিতে থাকেন।

শোভাযাত্রার সময় সাঈদ খোকনও নৌকা প্রতীকে ভোট চেয়ে জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেন।

এ সময় ঢাকা-৬ আসনে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন দেয়ায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান সাঈদ খোকন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park