1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন

সিরাজগঞ্জে বিএনপির মিছিল থেকে কুরিয়ার সার্ভিসের গাড়িতে আগুন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫০৯ বার পঠিত

সিরাজগঞ্জে করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে উল্লাপাড়া পৌরসভার পাবনা-বগুড়া মহাসড়কের নবগ্রাম নামক এলাকায় এ অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয়রা জানান, অবরোধ সমর্থকদের মশাল মিছিল থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। এতে কাভার্ডভ্যানের কেবিনসহ কিছু মূল্যবান মালামাল পুড়ে গেছে।

কাভার্ডভ্যানের চালক রয়েল বলেন, পাবনা কাশিনাথপুর থেকে বগুড়ার দিকে যাচ্ছিলাম। পথে একটি মশাল মিছিল দেখতে পাই। এজন্য গাড়িটি থামিয়ে দেই। পরে মশাল মিছিলে থাকা লোকজন গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ বলেন, কাভার্ডভ্যানটি নবগ্রাম এলাকায় পৌঁছালে অবরোধ সমর্থকদের মশাল মিছিলের সামনে পড়ে। এ সময় অবরোধ সমর্থকরা ইট-পাটকেল ছুড়লে চালক গাড়ি থামিয়ে দেয়। পরে অবরোধ সমর্থকরা গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। চালক ও সহযোগীর কোনো ক্ষতি হয়নি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park