1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় বিজয়ের মাস বরণ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৭২ বার পঠিত

সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বরণ করা হয়েছে বিজয়ের মাস ডিসেম্বর। জেলা প্রশাসন আয়োজিত এ শোভাযাত্রায় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান জাতীয় পতকা ও ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেয়।

শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

এ শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাড. কেএম হোসেন আলী হাসান, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, ফিরোজ ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার ও সিরাজগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. জান্নাত আরা হেনরী।

এরআগে ‘মুক্তিযুদ্ধের চেতনায় এসো ঐক্য গড়ি সকল সাম্প্রদায়িকতা নির্মূল করি’ স্লোগানে ১ ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধা’ দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে সিরাজগঞ্জ সরকারি কলেজে ‘পদ যাত্রা’ করে জেলা মুক্তিযোদ্ধা দিবস বাস্তবায়ন কমিটি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park