1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জে জামায়াত ও ছাত্রশিবিরের ২৯ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১৫

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৪৪ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

বিশেষ ক্ষমতা আইনের মামলায় সিরাজগঞ্জে জেলা জামায়াতের সভাপতি ও সেক্রেটারী নাম উল্লেখ করে ১৭ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে। মামলায় ১০-১২ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এই মামলায় পুলিশ জেলা ছাত্র শিবিরের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

আজ সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ্এতথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে সিরাজগঞ্জ সদর থানার এসআই মো: সোহাগ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ছাত্র শিবিরের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা সবাই জেলা ছাত্র শিবিরের নেতাকর্মী। এরা হলেন, হাসানুর রহমান হাসান, মুসা শেখ, ইসলাম শেখ, রবিউল ইসলাম, খালিদ হাসান, তারিকুল ইসলাম, আল-ছাহাব, হুমায়ুন কবির, লাদেন শেখ, সাব্বির হোসেন, রাজু আহমেদ, নাজমুল হাসান, মো: আহাদ আলী, শরিফুল ইসলাম, আবির হোসেন সোহাগ।

মামলার অভিযোগে বলা হয়েছে, গোপন সংবাদে পুলিশ জানতে পারে ছাত্র শিবিরের নেতাকর্মীরা সিরাজগঞ্জ পৌর এলাকার মতিন সাহেবের নৌকা ঘাট এলাকার আমির হোসেনের চায়ের দোকানে সামনে ও তার আশ পাশের এলাকায় ছাত্র শিবিরের নেতাকর্মীরা অবস্থান করছেন। তারা লোহার রড, বাঁশের লাঠি নিয়ে নৌকা ঘাটের পল্টন এবং শেখ রাসেল শিশু পার্কের বিভিন্ন স্থাপনা ভাংচুরের প্রস্তুতি গ্রহন করে ককটেল বিস্ফোরন করে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় ৫টি লোহার শাবল, ৭টি লোহার রড, ২টি বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করা হয়। এঘটনায় বিস্ফোরক দ্রব্য আইন ৩/৩ক/৬ ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫এর ঘ ধারা মামলা দায়ের করে পুলিশ।

মামলায় আরো বলা হয়, পলাতক আসামী জেলা জামায়াতের সভাপতি শাহিনুর ও সেক্রেটারী জাহিদুল ইসলামের সহায়তায় ষড়যন্ত্র ও পরামর্শ করে সবাই মিলে ককটেল বিস্ফোরন ঘটায় ও শেখ রাসেল শিশু পার্কের বিভিন্ন স্থাপনা ভাংচুরের চেষ্টা করে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park