1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সরকারি চাকরিজীবীদের ৩ দিনের ছুটি

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ জানুয়ারি রবিবার সারা দেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তার আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ দুদিন সাপ্তাহিক ছুটি ও রবিবারের সাধারণ ছুটিসহ টানা তিন দিনের ছুটিতে থাকছে সরকারি চাকরিজীবীরা।

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, কর্মকর্তাদের অনেকেই এই তিন দিনের সঙ্গে আরও দু-একদিন ছুটি নিয়ে টানা ৪/৫ দিন ছুটি কাটানোর সুযোগ নিচ্ছেন।

বৃহস্পতিবার সচিবালয় ঘুরে দেখা গেছে, অনেক দপ্তরই ফাঁকা। আবার অনেকে অফিসে আসলে মধ্যাহ্ন ভোজের পরপরই অফিস ত্যাগ করেছেন। অনেক কর্মকর্তা-কর্মচারী বৃহস্পতিবার ছুটি নিয়েছেন। ফলে তারা টানা চার দিন ছুটি ভোগ করবেন। আবার অনেকে ভোটের পরদিন আগামী সোমবার ছুটি নিয়েছেন। তারা আজ শুক্রবার থেকে টানা চার দিন ছুটি ভোগ করবে।

গত ২৮ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, ৭ জানুয়ারি ভোটের দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সারাদেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park