1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

সখীপুরে ৪০কেজি গাঁজা জব্দ- নারী সহ গ্রেপ্তার পাঁচ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ২২৬ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে বস্তাভর্তি ৪০ কেজি গাঁজা ও চার নারী সহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার(১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কচুয়া বাজারের মোহাম্মদ আলীর বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে একটি বস্তা ও তিনটি স্কুল ব্যাগে প্রায় একমণ অর্থাৎ ৪০ কেজি গাঁজা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- বাগেরহাটের দশানী এলাকার ওয়াদুদ শেখের স্ত্রী মমতাজ বেগম (৫৩), গাইবান্ধার পলাশবাড়ী এলাকার শাহজাহান মিয়ার স্ত্রী শিরিনা (৪৬), নরসিংদীর করিমপুর এলাকার মোশারফ হোসেনের স্ত্রী পারুল (৫০), শরীয়তপুরের নাড়িয়া এলাকার খোরশেদ আলমের স্ত্রী রোকেয়া (৫৫) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের সানোয়ার হোসেনের ছেলে রাজু আহমেদ(২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় একমাস আগে দুই নারী কচুয়া বাজারের মোহাম্মদ আলীর বাসাটি ভাড়া নেন। দুই দিন আগে পিকআপভানে করে গাঁজা ভর্তি একটি বস্তা ও কয়েকটি স্কুল ব্যাগ ওই বাসায় নিয়ে আসেন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে বস্তা ভর্তি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। রোববার( ১৪ জানুয়ারি) সকালে রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park