1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের সম্পর্কের পর নির্মম হত্যাকাণ্ড! ১৮ বছর পর মিলল জাহাঙ্গীর শেখ হত্যার বিচার ১ মাস পর পুলিশি তৎপরতায় সিলেট থেকে উদ্ধার নিখোঁজ ২ শিশু চলনবিল রিং জালে সয়লাব: ধ্বংস হচ্ছে মা ও পোনা মাছ, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ 

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন চীনের প্রেসিডেন্ট

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৭ জানুয়ারি। টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) চীনা প্রেসিডেন্টের পক্ষ থেকে এ শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। একই দিন শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

শুভেচ্ছা বার্তায় শি জিনপিং বলেছেন, বাংলাদেশ ও চীন দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দেশ দুটির মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে। পারস্পরিক সুবিধার ক্ষেত্রে উভয় দেশই সমান সমান ফলাফল অর্জন করেছে। মূল স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে চীন ও বাংলাদেশ একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং যৌথভাবে প্রতিটি দেশের উন্নয়নে কাজ করে। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ফলে রাজনৈতিক পারস্পরিক আস্থা বৃদ্ধি করবে, ঐতিহ্যগত বন্ধুত্বকে আরও উন্নীত করবে, উন্নয়ন কৌশলগুলোকে আরও সমন্বিত করবে এবং বেল্ট অ্যান্ড রোড কোঅপারেশনের কৌশলগত অংশীদারত্বকে চীন-বাংলাদেশ আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে।

একইসঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি চ্যাং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, চীন ও বাংলাদেশ ঘনিষ্ঠ প্রতিবেশী এবং দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান এবং দুই দেশে পরস্পরের উন্নয়ন অংশীদার। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও বাংলাদেশ রাজনৈতিক পারস্পরিক বিশ্বাসকে গভীর করেছে এবং বেল্ট অ্যান্ড রোড কোঅপারেশনের কৌশলগত অংশীদারত্বকে আরও ফলপ্রসূ করেছে। চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারত্বের আরও বিকাশ ঘটাতে চায়, যাতে করে দুই দেশ এবং দুই দেশের জনগণ আরও উপকৃত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park